রাশিয়াজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে রবিবার (৬ মার্চ) চার হাজার তিনশ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কর্মী এবং কর্তৃপক্ষ। এর মধ্যে সতেরশো ব্যক্তিকে আটক করা হয়েছে শুধু মস্কো থেকে।
এ নিয়ে এগারো দিনে দশ হাজারের মতো রাশিয়ানকে আটক করা হয়েছে।
ওভিডি-ইনফো নামে একটি মানবাধিকার সংস্থা জানায়, মোট ৫৩টি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।
ওভিডি-ইনফোর তথ্য অনুযায়ী রাশিয়ারজুড়ে রবিবার ২,৫০০ এর বেশি লোক আটক করা হয়েছে। সংগঠনটি গ্রেফতার ব্যক্তিদের নাম এবং কোথায় তাদের গ্রেফতার করা হয়েছে এসব তথ্য প্রকাশ করেছে।
সংগঠনটি বলছে, যতজন সম্পর্কে পুলিশ তথ্য দিয়েছে, সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে। আমরা যাদের সম্পর্কে নিশ্চিতভাবে জানি এবং যাদের নাম প্রকাশ করতে পারছি, শুধু তাদের আমরা তথ্য প্রকাশ করছি।
সূত্র: বিবিসি বাংলা











