spot_img
spot_img

আমেরিকা ছেড়েছে রাশিয়ার ৫০ কূটনীতিক

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই পরিবারসহ ৫০ রাশিয়ান কূটনীতিক আমেরিকা ছেড়েছে।

রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এর আগে আমেরিকার উপ-প্রতিনিধি জাতিসংঘের কাছে রাশিয়ার ১২ কূটনীতিককে ৭ মার্চের আগে ওয়াশিংটন ছাড়ার অনুরোধ জানান। এরপরই এমন খবর এলো।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাষ্ট্রদূত রিচার্ড মিলস ওই কূটনীতিকদের অপসারণ চান। কারণ, তারা এমন কিছু কাজের সঙ্গে জড়িত যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ