spot_img
spot_img

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে কাজ করছে আমেরিকা: ব্লিঙ্কেন

আমেরিকা ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

রবিবার (৬ মার্চ) তিনি এ তথ্য জানান।

ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহের জন্য পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করার ব্যাপারে ‘সক্রিয়ভাবে কাজ করছে’ ওয়াশিংটন।

ব্লিঙ্কেন আরও বলেন, টাইমলাইনের ব্যাপারে বলতে পারছি না, তবে এতোটুকু বলতে পারি যে, আমরা অত্যন্ত অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছি। আমরা এখন সক্রিয়ভাবে দেখছি যে বিমানগুলো ইউক্রেনকে পোল্যান্ড সরবরাহ করতে পারে কিনা এবং পোল্যান্ড যদি সেই বিমানগুলো সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে আমরা কীভাবে শূন্যস্থান পূরণ করতে পারব তা দেখছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ