spot_img
spot_img

সাধারণ মানুষকে উদ্ধার করতে দিচ্ছে না রাশিয়া: রেডক্রস

আন্তর্জাতিক সংগঠন রেডক্রস জানিয়েছে, মারিউপল থেকে দুইবার সাধারণ মানুষকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে তারা। কিন্তু দুইবারই ব্যর্থ হয়েছে। রাশিয়ার সেনা সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য কোনো সেফ প্যাসেজ দিচ্ছে না। তারা লাগাতার বোমাবর্ষণ করছে। সঙ্গে ছোঁড়া হচ্ছে গোলা। এই পরিস্থিতিতে বহু মানুষ সেখানে কার্যত বন্দি হয়ে আছেন। যে কোনো সময় তারা আহত বা নিহত হতে পারেন।

বস্তুত শনিবার (৫ মার্চ) থেকে ওই অঞ্চল থেকে সাধারণ মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেডক্রস।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, বন্দর শহর ওডেসা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাশিয়া। একের পর এক বোমাবর্ষণ শুরু হয়েছে সেখানেও।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী জানান, রাশিয়া যতই আক্রমণ চালাক, ইউক্রেনও তার জবাব দিচ্ছে। ইউক্রেনের সাধারণ মানুষের পাশাপাশি ৫২টি দেশের ২০ হাজার স্বেচ্ছাসেবক ইউক্রেনে এসে লড়াই করছেন। ইউক্রেনের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়ছেন। এটা প্রমাণ হয়ে গেছে যে, শুধু কথায় নয়, গোটা বিশ্ব কাজেও ইউক্রেনের পাশে আছে।

এরই মধ্যে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের সবচেয়ে বড় সেনা ঘাঁটি তারা ধ্বংস করে দিয়েছে। সেনা ঘাঁটিটি আক্রমণের আগে মস্কো সেখান থেকে সকলকে চলে যেতে বলেছিল। তবে ইউক্রেন এখনও সেনা ঘাঁটি ধ্বংস নিয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: ডয়চে ভেলে বাংলা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ