spot_img
spot_img

আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনী বিরোধীদলকে আক্রমণ করছে: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে বিরোধী দল একটা ন্যায্য আন্দোলন করছে। আপনিও (প্রধানমন্ত্রী) নিশ্চয় দ্রব্যমূল্য কমাতে চান, পারছেন না। এটা আপনার ব্যর্থতা। সেখানে তাদের আক্রমণ করছেন। এটা ভুল কাজ। বিএনপির বিভিন্ন আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনী মিলিতভাবে বিরোধীদলকে আক্রমণ করছে। এসব করে কখনও টিকে থাকা যাবে না।

সোমবার (৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘মুক্তি কোন পথে, কতদূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত?’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

টিসিবির পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি বলে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, আজকে দ্রব্যমূল্য শ্বাসরোধকর অবস্থায় চলে গেছে। জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না।

তিনি বলেন, আমরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণতি করতে ঘোষণা দিয়ে বলছি, এক কোটি লোককে টিসিবির খাবার দেবো। এটা একটা ভুল সিদ্ধান্ত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ