আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা ২নং জোনের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টায় সংগঠনটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁও মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত, ঢাকা ২নং জোনের সভাপতি মাওলানা ইউনুস ঢালির সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের দাওয়া বিভাগীয় প্রধান মাওলানা শাহ আলম গৌরখপুরী।
ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর সকল পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি বলেন, আগামীকাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তাহাফফুজে খতমে নবুওয়ত এর সকল পর্যায়ের নেতাকর্মী ও ওলামা-মাশায়েখ সহ দেশের আপামর তৌহিদী জনতার প্রতি আমরা সম্মেলনকে সফল করার জন্য উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি।











