আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে জেলেনস্কির মৃত্যু হলেও থেমে থাকবে না ইউক্রেনের সরকার। ইতিমধ্যেই ইউক্রেনের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি রাখা হয়েছে।
রোববার (৬ মার্চ) ফেস দ্য নেশন নামে এক টিভি প্রোগ্রামে তিনি এ কথা বলেছেন বলে ইন্ডিপেন্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি ভবনের সামনে হামলা করে তাকে ষড়যন্ত্র করে হত্যার চেষ্টা হলেও জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে সামনের সারিতে থেকেই লড়াই করে যাচ্ছেন। ইউক্রেনীয়দের এমন পরিকল্পনা রয়েছে যেগুলির বিষয়ে আমি বিশদে কিছু বলতে চাই না, তবে এটুকু নিশ্চিত করে বলতে চাই ইউক্রেনের সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে।











