spot_img
spot_img

রাশিয়ার ১০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিল কানাডা

ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার ১০ ব্যক্তির ওপর বিশেষ নিষেধাজ্ঞা দিয়েছেন কানাডা।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই নিষেধাজ্ঞা আরোপ করেন।

জাস্টিন ট্রুডো বলেন, এই ১০ ব্যক্তির মধ্যে সরকারের সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ কর্মকর্তারা আছেন। পুতিনের বড় বড় পৃষ্ঠপোষকরাও আছেন এই নিষেধাজ্ঞার আওতায়।

ট্রুডো জানান, রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির কাছ থেকে পাওয়া তালিকা ধরেই পুতিন ঘনিষ্ঠ লোকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ