নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে আবারো আলু আমদানি শুরু করেছে রাশিয়া।
সোমবার ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিল্যান্স পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে আলু আমদানি শুরু করবে।
দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কির সাথে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং কৃষিমন্ত্রী ড. মো: আবদুর রাজ্জাকের বৈঠকে বাংলাদেশী পণ্যের রফতানি পরিসর সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।










