spot_img
spot_img

বিশ্বে করোনায় আরও ৭৬২১ জনের মৃত্যু; শনাক্ত পৌনে ১৪ লাখ

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৭ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ২৭ হাজার ৫৫ জনে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্য মতে, গত ২৪ ঘন্টায় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৭৪ হাজার ৪২২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ৯১৭ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৮৫ হাজার ৯১৪ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ওই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৪৫৪ জনের। তাদের মাঝে মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ২৪১ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ