spot_img
spot_img

এই ‘পশু’ যত বেশি খাবে, সে আরও বেশি চাইবে: জেলেনস্কি

রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

পশ্চিমা নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, আমরা প্রথম শিকার। এরপর দ্বিতীয় শিকার হবেন আপনারা। কারণ এই ‘পশু’ যত বেশি খাবে, সে আরও, আরও এবং আরও বেশি চাইবে। সবাই মনে করে যে আমরা আমেরিকা বা কানাডা থেকে অনেক দূরে। না, আমরা আমাদের স্বাধীন দেশে আছি। যখন অধিকার এবং স্বাধীনতার সীমা লঙ্ঘন করা হচ্ছে এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন আপনাদের উচিত আমাদের রক্ষা করা।

জেলেনস্কি বলেন, আমার বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধ থামাতে অনেক কিছুই করতে পারেন। আমি নিশ্চিত তিনি পারবেন। আমি এটাই বিশ্বাস করতে চাই যে তিনি এটা করতে সক্ষম।

এসময় আবারও ইউক্রেনের আকাশসীমা সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জেলেনস্কি। যে বিষয়ে তিনি বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছে সাহায্য চেয়েও কোন লাভ হয়নি।

তিনি বলেন, আমাদের আকাশ আর এখন আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা এভাবে রাশিয়াকে এখানে সক্রিয় হতে দিতে পারি না। কারণ তারা আমাদের ওপর বোমা ও গোলা বর্ষণ করছে। তারা ক্ষেপণাস্ত্র হামলা করছে। হেলিকপ্টার, যুদ্ধবিমান ছাড়াও আরও অনেক কিছু পাঠাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ