বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেনের চলমান রুশ সামরিক আগ্রাসনই হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শেষ।
পুতিনের ক্ষমতা কমে আসছে এবং ইউক্রেনে পুতিনের আক্রমন ব্যর্থ হবে। ইউক্রেনীয়দের প্রতিরোধকামী মনোভাব এবং দেশটির আয়তনের কারণে সেটি দখল করা অসম্ভব বলেও জানান তিনি।
ওয়ালেস বলেন, ভবিষ্যতে কেউ ভ্লাদিমির পুতিনের ফোন কল রিসিভ করবে না। যদিও ইউক্রেনকে কীভাবে সাহায্য করা সম্ভব তা নিয়ে বাস্তবিক চিন্তা করতে হবে বৃটেনকে। ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধ এড়িয়ে ইউক্রেনকে সাহায্য করে যেতে একটি কঠিন ভারসাম্য বজায় রাখতে হবে।
সূত্র : ডেইলি পোস্ট











