spot_img

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেছেন ব্রিটেনের রানী দেহরক্ষী

ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের এক দেহরক্ষী।

ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, ১৯ বছর বয়সী এই দেহরক্ষী উইন্ডসর ব্যারাকে অবস্থান করছিলেন।

ব্রিটিশ গণমাধ্যম আরো জানায়, রানীর এই দেহরক্ষী তার পিতামাতার নামে একটি চিরকুট রেখে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হয়ে যান।

ব্রিটিশ সামরিক কর্মকর্তারা রানীর দেহরক্ষীকে ইউক্রেনে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি বাঁধা উপেক্ষা করে চলে যান।

ব্রিটিশ গণমাধ্যম বলছে, রানী এলিজাবেথের দেহরক্ষী যদি রাশিয়ার হাতে গ্রেপ্তার হয়, তাহলে রাশিয়া ব্রিটেনকে যুদ্ধে অংশগ্রহণকারী বলে বিবেচনা করবে।

সূত্র : ডেইলি জঙ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ