spot_img
spot_img

ইউক্রেনে শিশুদের হাসপাতালে বোমা হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের মারিউপোলের একটি শিশু হাসপাতালে রুশ সেনারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মারিউপোল সিটি কাউন্সিল। বুধবার (৯ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মারিউপোল সিটি কাউন্সিল। ভিডিওতে দেখা যায় হাসপাতাল ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তুপ।

রাশিয়ার হামলার ব্যাপারে সিটি কাউন্সিল জানায়, সিটি সেন্টারে একটি মাতৃ ও শিশু হাসপাতাল, শিশু বিভাগ ও ওষুধ বিভাগ সব এইমাত্র রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে।

এদিকে, শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ঘটনার ভিডিও ফুটেজ সহ তিনি টুইট করেন, নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।

তিনি অবিলম্বে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখ ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ