spot_img

দেশের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেন, দেশের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ৫১৭টি নদী ও খাল খনন করা হচ্ছে। এর ফলে পানির স্তর আবারও ওপরে উঠে আসছে। এতে আর্সেনিক থেকে শুরু করে নানা সমস্যার সমাধান মিলবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর এলাকায় নদী খননের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, নদী ও খাল খননের প্রথম পর্যায়ের কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে। দ্বিতীয় ফেজে দেশের আরও তিন হাজার ছোট খাল ও নদী খননের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলেই নদীগুলো আবার নব্যতা ফিরে পাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ