spot_img
spot_img

কুনার-পাকতিকায় পাকিস্তানের হামলার উপযুক্ত সময়ে জবাব দেবে আফগানিস্তান: মাওলানা ফারাহী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের হামলার নিন্দা জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশনা বিষয়ক উপমন্ত্রী মাওলানা হায়াতুল্লাহ মুহাজির ফারাহী। তিনি বলেছেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান উপযুক্ত সময়ে এসব হামলার জবাব দেবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে কুনার ও পাকতিকা প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তান বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধান মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

মাওলানা মুজাহিদ জানান, কুনারে হামলায় একজন নারী ও দুই পুরুষ শহীদ হয়েছেন এবং দুই নারী ও দুই পুরুষ আহত হয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, তারা সবাই স্থানীয় বেসামরিক নাগরিক। পাকতিকায় একটি বাড়ি ও একটি দোকানেও হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামানগানে সাংবাদিকদের বুদ্ধিবৃত্তিক, আদর্শিক ও পেশাগত সক্ষমতা বাড়ানোর বিষয়ে আয়োজিত একদিনের সেমিনারে বক্তব্য দেন মাওলানা হায়াতুল্লাহ মুহাজির ফারাহী।

তিনি বলেন, দুঃখজনকভাবে পাকিস্তান আবারও আমাদের প্রিয় দেশ আফগানিস্তানে হামলা ও বোমাবর্ষণ করেছে। এতে বেশ কয়েকজন নিরপরাধ মানুষ, বিশেষ করে নারী ও শিশু শহীদ ও আহত হয়েছেন।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত ফারাহীর বক্তব্যে বলা হয়, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পাকিস্তানের হামলাগুলো বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া উপযুক্ত সময়ে এসব হামলার জবাব দেবে।

তিনি আরও বলেন, আফগানদের গৌরবময় ইতিহাস সবার কাছে স্পষ্ট। পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী আবারও আফগানদের ওপর বিমান হামলা চালিয়েছে। এর অর্থ হলো, এসব হামলার জবাব দেওয়া হবে এবং উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ