spot_img

বিএনপির কুচক্রে বর্তমানে দ্রব্যমূল্য বেড়েছে: বাহাউদ্দীন নাছিম

বর্তমান সময়ে বিএনপির কুচক্রিতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশে স্বাধীনতাবিরোধী কুচক্রীমহলের নির্দেশনায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বর্তমান সময়ে বিএনপির কুচক্রিতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছে এই কুচক্রীমহল। এই কুচক্রীমহলকে সংঘবদ্ধভাবে রুখে দিতে হবে।

তিনি বলেন, ৭ই মার্চের ভাষণ বিশ্বের কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। কারণ, এটি এমন এক ভাষণ যার মধ্যে দিয়েই বঙ্গবন্ধু বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির সূচনা করেছিলেন। এরপর বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকদের দালালেরা আমাদের এই দেশকে নব্য পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক মুক্তির চরম শিখরে পৌঁছে গেছি। তার এই সফলতাকে নষ্ট করার জন্য এখনো একদল কুচক্রী মহল ষড়যন্ত্রের জাল পেতে আছে। তাদের প্রতিহত করার দায়িত্ব বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগকেই নিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ