spot_img

সরকারি দলের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি দলের দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মানুষের জীবনযাত্রা আজ কঠিন হয়ে উঠেছে।

সোমবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সরকার অন্যায় অত্যাচারের প্রতিবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যাতে আন্দোলন করতে না পারে এজন্য খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেরাকর্মীরা বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ