আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে যৌথ প্রচেষ্টা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক তুর্কি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তুরস্কের আবুধাবি রাষ্ট্রদূত লুতফুল্লাহ গোকতাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সোমবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট মনসুর বিন জায়েদ ইব্রাহিম কালিনকে স্বাগত জানান।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ এবং জাতীয় নিরাপত্তাবিষয়ক সর্বোচ্চ পরিষদের মহাসচিব আলী আল-শামসিও উপস্থিত ছিলেন বলে জানান গোকতাশ।
তিনি বলেন, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে দুই দেশের যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।
গোকতাশ বলেন, “আমরা বিশ্বাস করি, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্ব আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সূত্র : আনাদোলু এজেন্সি











