ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করেছে রুশ বাহিনী।
সোমবার (১৪ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ বিষয়ে নিশ্চিত হতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল, তবে কোনো কর্মকর্তা এ বিষয়ে বিবিসিকে মন্তব্য করতে রাজি হননি।
এক প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, গত ২ মার্চ খেরসনের মূল কেন্দ্র দখল করেছিল রুশ বাহিনী। তবে সেখানকার জনগণের নিরাপত্তা, আইনের শাসন ও নাগরিকরা যেন তাদের ন্যূনতম প্রাপ্য সুযোগ-সুবিধা পান সেজন্য নগরপ্রশাসনের সঙ্গে বোঝাপড়া করে চলছিলেন রুশ বাহিনীর কর্মকর্তারা।











