ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান আজ ১৯তম দিন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৫ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা এ সফরে যাচ্ছেন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউয়িকি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেন এবং ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃত ভাবে উপস্থাপন করা।
সূত্র: রয়টার্স










