spot_img
spot_img

ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস যাচ্ছেন বাইডেন

আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করার এক মাস পর, আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর একটি ‘বিশেষ’ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বাইডেনের ব্রাসেলস সফরের পরিকল্পনা ঘোষণা করার কয়েক ঘণ্টা পর ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বৈঠকের আহ্বান জানিয়ে এক টুইট বার্তায় বলেছেন, জোটের সদস্যরা ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন এবং ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায় এবং এতে চারজন মারা যায়।

আগুনের ভয়াবহতা এতোই বেশী ছিল যে, ক্ষিপ্র গতিতে উদ্ধার তৎপরতা শুরু হয়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ