রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে এ পর্যন্ত পর্যন্ত রাশিয়ার প্রায় ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয়।
বুধবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করা হয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা।
ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার ৪৩০টি ট্যাংক, এক হাজার ৩৭৫টি সাঁজোয়া যান, ৮৪টি বিমান, ১০৮টি হেলিকপ্টার ও ১১টি ড্রোন ধ্বংস করেছে।
এতে বলা হয়েছে, এই পরিসংখ্যান আনুমানিক এবং তীব্র লড়াইয়ের কারণে এই পরিসংখ্যান যাচাই করা জটিল।










