spot_img
spot_img

বিশ্বব্যাপী পশ্চিমাদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় সফল হবে না: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা বিশ্বব্যাপী ‘আধিপত্য অর্জন এবং রাশিয়াকে ভেঙে ফেলার প্রচেষ্টায়’ সফল হবে না। পশ্চিমারা যদি মনে করে রাশিয়া পিছিয়ে যাবে, তবে তারা রাশিয়াকে বোঝে না।

বুধবার (১৬ মার্চ) সকালে এক সরকারি বৈঠকে তিনি এসব কথা বলেন।

পুতিন বলেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানোর দরকার নেই এবং রাশিয়ার যথেষ্ট আর্থিক সংস্থান রয়েছে। অর্থনীতি এবং ব্যবসার সব লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্থান রাশিয়ার রয়েছে। চ্যালেঞ্জ কেবল আমাদের গতিশীলই করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ