spot_img
spot_img

বিশ্বে করোনায় ৫ হাজারের বেশি মৃত্যু; শনাক্ত ১৮ লাখ ২৩ হাজার

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ২৮৪ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৮০ হাজার ১৮২ জনে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, বিশ্বজুড়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৩ হাজার ৭৩৪ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ১৪৫ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরেই রাশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো দেশগুলোর অবস্থান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ