ইনসাফ | নাহিয়ান হাসান
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে সূর্যদোয়ের দেশ খ্যাত জাপান।
বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯: ৩৬ মিনিটে জাপানের ফুকুশিমার উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায়।
জাপানের জাতীয় আবহাওয়া সংস্থার সংস্থার তথ্যমতে, শক্তিশালী ভূমিকম্পটি সমুদ্রের ৩৬ মাইল নীচে আঘাত হানে। এতে করে বড় ধরণের সুনামি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।
ভূমিকম্পে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান দেশটির সরকারি কর্মকর্তারা।
উল্লেখ্য, জাপানের উপকূলবর্তী ফুকুশিমায় দেশটির প্রধান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত যা বিশ্বের সর্ববৃহৎ ১৫টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর অন্যতম।
২০১১ সালে ঠিক একই জায়গায় শক্তিশালী ভূমিকম্পের ফলে ভয়ংকর সুনামির কবলে পড়েছিলো দেশটি। সুনামির জেরে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়েছিলো তারা, যাকে চেরনোবিল দুর্ঘটনা পরবর্তী সর্ববৃহৎ পারমাণবিক বিপর্যয় রূপে আখ্যায়িত করা হয়ে থাকে।
সূত্র: এবিসি নিউজ











