spot_img

রাজনীতি যতদিন থাকবে ষড়যন্ত্র ততদিন থাকবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্র যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে। রাজনীতি যতদিন থাকবে ষড়যন্ত্র ততদিন থাকবে। আমাদের নেত্রী যেহেতু ষড়যন্ত্র মোকাবিলা করে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সব সময় ঊর্ধ্বে রাখতে চান, সেজন্য তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়াটাই স্বাভাবিক।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দলটির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দুআ ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, বিএনপির দুঃসময় চলে গেছে- তা নয়, বরং বর্তমানে বড় দুঃসময়। ৪০ বছর লড়াই-সংগ্রাম করে এখনো বন্দি আছেন আমাদের নেত্রী খালেদা জিয়া। তিনি মুক্ত নন, আমরা এতো কৃতিত্বের দাবিদার হই কী করে? আমরা তো আমাদের নেত্রীকে মুক্ত করতে পারি না।

নিজ দলের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, দলে ভালো-মন্দ লোক থাকবে সেটা যেমন ঠিক আছে, তেমনই ভালো কাজটা ভালো লোকদের দিয়ে করাটাও উচিত। সব কথা সবাইকে নিয়ে বলা যায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ