spot_img
spot_img

আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করল রাশিয়া

ইউক্রেনের যুদ্ধ বন্ধের আবেদনের বিষয়ে আইসিজে’র রায় প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আদালতকে উভয় পক্ষের সম্মতিই গ্রহণ করতে হবে। জাতিসংঘের এই রায়কে রাশিয়া বিবেচনায় নিতে পারে না।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা বলেন।

দিমিত্র পেসকভ বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য মস্কোকে নির্দেশ দিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে রাশিয়া বিবেচনায় নিতে পারে না।

আইসিজে জাতিসংঘের প্রাথমিক বিচারিক প্রতিষ্ঠান হিসাবে ১৯৪৫ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এপ্রিল ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। আদালতটি ১৫ জন বিচারপতি নিয়ে গঠিত, যারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নয় বছর মেয়াদে নির্বাচিত হন।

সূত্র: ইয়েনি শাফাক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ