মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৬ হাজার ৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৮৭ হাজার ৩০২ জনে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৮৩৪ জনে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দৈনিক মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি ও পোল্যান্ডের মতো দেশগুলো।











