spot_img

ইউক্রেনে এ পর্যন্ত ৭২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে: জাতিসংঘ

ইউক্রেন ভূখণ্ডে চলমান রুশ অভিযানে ৫২ জন শিশুসহ মোট ৭২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) নিরাপত্তা পরিষদের বৈঠকে এ তথ্য প্রকাশ করে জাতিসংঘ।

সংস্থাটির রাজনীতি বিষয়ক প্রধান রোজমেরি ডি কার্লোর বলেন, প্রকৃত সংখ্যা এর তুলনায় বহুগুণ বেশি। কারণ, সংঘাতপূর্ণ এলাকাগুলোর তথ্যই সংগ্রহ করা যাচ্ছে না। এছাড়া, অবরূদ্ধ মারিওপোলে গণকবর দেওয়া হয়েছে বাসিন্দাদের। সেখানে ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে তা গণনা করা সম্ভব হয়নি। জাতিসংঘ বলছে, এটি ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের হিসাব।

জাতিসংঘের হিসেব অনুসারে, যুদ্ধে আহত হয়েছে ১১শ ৭৪ জন। সে তালিকায় শিশুর সংখ্যা ৬৩ জন।

ইউক্রেনে রাশিয়ার এই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করা হয় জাতিসংঘের বৈঠকে। একইসাথে হত্যাযজ্ঞের সাথে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার জোরালো দাবি ওঠে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ