ইউক্রেনে পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে শক্তিশালী হামলার মাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
রুশ মুখপাত্র ইগোর কোনাশেনকোভ দাবি করেন, ইউক্রেনের ভূগর্ভস্থের সামরিক স্থপনায় হাইপারসনিক প্রযুক্তির কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সেখানে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও সেনাদের বিমানের গোলাবারুদ সংরক্ষণ ছিল। সফলতার সঙ্গেই আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্রটি।
রাশিয়ার সামরিক বাহিনীর তথ্যমতে, হামলায় ব্যবহৃত কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। একইসঙ্গে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে।
শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি দ্রুত গতি সম্পন্ন যে কোনও প্রযুক্তিকে হাইপারসনিক বলা হয়ে থাকে।
সূত্র: বিবিসি











