spot_img
spot_img

ভারত সফরে এসে ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানালেন জাপানের প্রধানমন্ত্রী

ক্রমশ ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখনো ভয়াবহ হামলা চালানো হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে। এর মাঝে ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

ভারত সফরে এসে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি গুরুতর ইস্যু, এটি আন্তর্জাতিক শৃঙ্খলার শিকড়কে নাড়া দিচ্ছে।

শনিবার (১৯ মার্চ) দিল্লিতে পৌঁছানোর পর তিনি এসব কথা বলেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার পাশে ছিলেন।

যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী বলেন, শক্তি প্রয়োগ করে বিশ্বব্যবস্থার স্থিতাবস্থা পরিবর্তনের জন্য একপক্ষীয় সমর্থন করা উচিত নয়। ইউক্রেনকে টোকিও সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

চতুর্দশ বার্ষিক শীর্ষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। দুই দেশের প্রধানমন্ত্রী আর্থিক সম্পর্ককে আরও মজবুত করা, অস্থির ভূ-কৌশলগত পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করার কথা বলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ