ভারত-ইসরায়েল সম্পর্ককে আরও মজবুত করতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষে এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন। এ সফরে ভারত-ইসরাইলের শীর্ষ নেতাদের মধ্যে উদ্ভাবন ও প্রযুক্তি, নিরাপত্তা ও সাইবার ইস্যু, কৃষি ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ২০২২ সালের ২ এপ্রিল ভারত সফরে আসবেন বলে জানা গেছে।
রোববার (২০ মার্চ) ইহুদিবাদী ইসরাইলী প্রধানমন্ত্রীর বিদেশি গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে নাফতালি বেনেট ও নরেন্দ্র মোদী গত অক্টোবরে গ্লাসগোতে আয়োজিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ২৬ এ সাইডলাইন বৈঠক করেছিলেন। সেখানেই নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
সূত্র: এনডিটিভি











