spot_img
spot_img

করোনায় মৃতের সংখ্যা ৬১ লাখ ছাড়ালো

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ এক হাজার ১৮ জনে।

এছাড়া আক্রান্ত হয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ১০ লাখ ৭০ হাজার ১৯১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪০ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৩৬৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৪ লাখ ১০ হাজার ১০১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৯৭ হাজার ৯৩৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ৩০ লাখ ৯ হাজার ৩৯০ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ৫১৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ