spot_img
spot_img

‘রাশিয়ায় কোনো অস্ত্র পাঠাবে না চীন’

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধকে সমর্থন করার জন্য চীন কোনো অস্ত্র ও গোলাবরুদ পাঠাবে না। একই সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংকট দূর করতে বেইজিং সব কিছু করবে বলে জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং।

সোমবার (২১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির অন্য অনেক শহরে রুশ সামরিক বাহিনী সফলতা পেলেও রাজধানী কিয়েভ অঞ্চলে এখনও সুবিধা করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে চীনের কাছে রাশিয়া অস্ত্র সহায়তা চেয়েছে বলে খবর বের হয়েছিল।

চীনের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার এই খবরটি চলতি মাসের মাঝামাঝিতে প্রকাশ করেছিল সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি সেই সময় জানায়, রাশিয়া চায় ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করুক চীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ