তীব্র শীত এবং মিঠা পানির আধার হিসেবে খ্যাত দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকার ডোম সি কনকর্ডিয়া গবেষণা বেইজে শুক্রবার রেকর্ড মাইনাস ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (১১.৩ ফারেনহাইট) তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে। কনকর্ডিয়া গবেষণা বেইজ অ্যান্টার্কটিকার ৯ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত।
সাধারণত গ্রীষ্মকালে অ্যান্টার্কটিকার দক্ষিণে তাপমাত্রা হ্রাস পায়। কিন্তু অ্যান্টার্কটিকার ডুমন্তে ডি’আরভিলে স্টেশনটি চলতি মার্চে তাপমাত্রা ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। যদিও বছরের এই সময়ে তাপমাত্রা সাধারণত শূন্যের নিচে থাকে।
ফ্রান্সের আবহাওয়া দফতরের কর্মকর্তা গেতান হাইমস অসময়ের এই মৃদু আবহাওয়াকে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে বর্ণনা করেছেন। ভূ-বিজ্ঞানী জোনাথন উইল টুইটারে লিখেছেন, কনকর্ডিয়া তার সর্বকালের রেকর্ড দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।
তিনি বলেন, এটি প্রশান্ত মহাসাগরীয় উত্তরপশ্চিমাঞ্চলের ২০২১ সালের তাপদাহের মতো ঘটনা। যা কখনই হওয়ার কথা ছিল না।











