কিয়েভ এর ইহুদীদের রক্ষায় এগিয়ে আসতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
তিনি বলেন, গোটা বিশ্বের মধ্যে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে ভালো, এটা সবাই জানে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়ও সবচেয়ে ঐক্যবদ্ধ এই জাতি। তাই আমাদের সহায়তায় নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইসরাইল। আহ্বান জানাবো, ইউক্রেনে ইহুদিদের রক্ষায় এগিয়ে আসুন।
রোববার (২০ মার্চ) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ইউক্রেনের এই ইহুদী প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসরাইল। শীর্ষ পর্যায়ের শান্তি আলোচনার জন্য জেরুসালেমই হতে পারে সম্ভব্য ভেন্যু।










