spot_img

আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচন চায়: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এমন একটি নির্বাচন কমিশন (ইসি) চায়, যারা তাদের ক্ষমতায় নিয়ে যাওয়ার নিশ্চয়তা দেবে। আওয়ামী লীগ চায় অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু কারা অংশগ্রহণ করবে, আর কারা করবে না সেটা তাদের বিষয়।

আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচন ভীতিতে আক্রান্ত। গত ১৩ বছরে দেশে যে উন্নতি হয়েছে, তা না দেখে বিএনপি ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। বিএনপি যেভাবে অগ্নি-সন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, এজন্য তাদের বিচার হওয়া প্রয়োজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ