বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে ভার্চুয়ালি অংশ গ্রহণ করে ব্ক্তব্য দিবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আগামিকাল বৃহস্পতিবার তার এ বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পরিচয় প্রকাশ না করে ন্যাটোর এক কর্মকর্তা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাটো সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনীয়রা কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কির মুখ থেকে সরাসরি সে ব্যাপারে শোনার সুযোগ পাবেন আমাদের মিত্র নেতারা।
ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র ইন্টারফ্যাক্স ইউক্রেনকে বলেছেন, ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো এক সময় ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।











