spot_img
spot_img

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ মার্চ) সকাল দশটায় চট্টগ্রামস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সংগঠনের নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর), আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, মুফতী মুহাম্মদ আলী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুবারকুল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী প্রমূখ।

সভায় কারাবন্দী আলেম উলামাদের আইনি সহায়তা ও মুক্তির ব্যাপারে কাজ বেগবান করার জন্য পাঁচ সদস্যের সাব কমিটি করা হয়। এ কমিটির সদস্যরা হলেন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা ইয়াহইয়া, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

সভায় হেফাজত নেতৃবৃন্দ বলেন, মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের মুসলমানদের ধোঁকা দিয়ে পঞ্চগড়ে গোপনে তাদের সম্মেলন করেছে। কোনো বাঁধা বিপত্তি ছাড়াই এই সম্মেলন করতে পারায় তাদের আস্ফালন বেড়ে গেছে। তারা এখন পঞ্চগড় ও নেত্রকোনায় সাধারন মুসলমানদের জান-মালের উপর হামলা করার মতো দুঃসাহস দেখাচ্ছে। তাই অনতিবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে তাদের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।

হেফাজত নেতৃবৃন্দ আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে যথাযথা ব্যবস্থা গ্রহণ করে বাজার মূল্যের লাগাম টেনে ধরতে হবে।

এছাড়াও বৈঠকের এক প্রস্তাবনায় মাওলানা ফোরকানুল্লাহ ও মাওলানা মোবারকুল্লাহকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর করা হয়। পাশাপাশি সারা দেশব্যাপী জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

পরিশেষে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ., আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., আল্লামা নূর হুসাইন কাসেমী রহ., আল্লামা নুরুল ইসলাম জিহাদী রহ.-সহ সকল কারাবন্দী আলেম উলামা, দেশ-জাতী ও সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দু’আ করা হয়। দু’আ পরিচালনা করেন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ