spot_img
spot_img

গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে রাশিয়ার ৪৫ কূটনীতিককে বহিষ্কার করল পোল্যান্ড

গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে পাঁচ দিনের মধ্যে ৪৫ জন রুশ কূটনীতিককে পোল্যান্ড ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

বুধবার (২৩ মার্চ) পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তাদের অভিযোগকৃত ‘গুপ্তচরবৃত্তির’ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

পোল্যান্ডের নিরাপত্তা সেবা বিভাগের মুখপাত্র স্ট্যানিসলা জারিন বলেছেন, পোলিশ গোয়েন্দারা ৪৫ জন কূটনীতিককে রাশিয়ার বিশেষ বাহিনীর অফিসার ও তাদের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে। এরপর তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।

পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই অ্যান্ড্রিয়েভ তাদের কূটনীতিকদের বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, পোল্যান্ড যে অভিযোগ করেছে তার কোনো ভিত্তি নেই। রাশিয়ারও পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ