নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (২৫ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ২১৫ পিস ইয়াবা, ২৩ বোতল দেশি মদ, ১০২ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ২৫ কেজি ৮১২ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু করা হয়েছে।











