ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল আরোরি বলেছেন, আসন্ন রমজানে মসজিদুল আকসা ও এর আশেপাশে কোনো ধরণের হামলার ঘটনা ঘটলে দখলদার ইসরাইলিদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে।
লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি এই হুঁশিয়ারি দেন।
হামাস নেতা সালেহ আল আরোরি বলেন, দু’টি বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি। এর একটি হলো মসজিদুল আকসা ও এর আশেপাশে কোনো ধরণের হামলা করা যাবে না। মসজিদুল আকসায় মুসল্লিদের প্রবেশে কোনো ধরণের বাধা সৃষ্টিও মেনে নেয়া হবে না। দ্বিতীয় বিষয় হলো, রমজান আসার পরও ফিলিস্তিনি বন্দিরা যদি অনশন ধর্মঘট অব্যাহত রাখতে বাধ্য হয় তাহলে তা সহ্য করা হবে না। এর ফলে পরিস্থিতি বিস্ফোরন্মুখ হয়ে উঠবে।
তিনি বলেন, দখলদার ইসরাইলের এটা বুঝা উচিত বায়তুল মুকাদ্দাস এবং মসজিদুল আকসাসহ পবিত্র স্থানগুলো আমাদের রেড লাইন।











