spot_img
spot_img

পুতিন ইউক্রেনকে ‘মেরে গুঁড়িয়ে দেবেন’: রুশ ধনকুবের

রাশিয়ার ধনকুবের ব্যবসায়ী রোমানো আব্রামোভিচ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেনকে ‘মেরে গুঁড়িয়ে দেবেন’।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোমানো আব্রামোভিচ ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার বেসরকারি দূত হিসেবে কাজ করছেন। তিনি পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির হাতে লেখা একটি চিঠি দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তাকে বলুন, আমি ওদের মেরে গুঁড়িয়ে দেব’।

আব্রামোভিচ নিজস্ব বিমানে করে ইস্তাম্বুল থেকে মস্কো যান। সেখানে তিনি পুতিনের সঙ্গে দেখা করে তার কাছে জেলেনস্কির চিঠি তুলে দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ