গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ১৫ জন মারা গেছেন। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৫৫ হাজার ৮৩১ জনে।
বুধবার (৩০ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৭৪ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৮১৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া।











