spot_img
spot_img

৮৮ বছর পর তারাবি হবে আয়া সোফিয়ায়

দীর্ঘ ৮৮ বছর পর আবারও ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। মুসুল্লিদের স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুত ঐতিহাসিক এই মসজিদ।

শুক্রবার (৩১ মার্চ) তুরস্কের আকাশে রমযান মাসের চাঁদ উদিত হলে রাত থেকেই আনুষ্ঠানিকভাবে তারাবি শুরু হবে।

১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করার পর ২০২০ সালের ২৪ জুলাই এটিকে আবারো মসজিদের মর্যাদা ফিরিয়ে দেয়া হয় কিন্তু সে বছর এখানে করোনা ভাইরাসের কারণে তারাবি অনুষ্ঠিত হয়নি। কেননা, গত দুই বছর তুরস্কের সব মসজিদেই জামাতে তারাবির নামাজ নিষিদ্ধ ছিল। তাই আয়া সোফিয়ায় ৮৮ বছর পর ফের তারাবি চালু হওয়াটা একটি ঐতিহাসিক মুহূর্ত।

করোনার প্রাদুর্ভাব কেটে যাওয়ার ফলে তুর্কিরা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে। সে জন্য দুই বছর পর আয়া সোফিয়াসহ দেশটির সব মসজিদে এ বছর ফের তারাবির নামাজ জামাতে চালু হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ