spot_img
spot_img

যৌন হেনস্থার অপরাধে বুলডোজার দিয়ে ধর্মগুরুর বাড়ি গুঁড়িয়ে দিলো পুলিশ

ভারতের উত্তরপ্রদেশে নাবালিকাকে যৌন হেনস্থা করার অপরাধে মোহন্ত সীতারাম ওরফে সমর্থ ত্রিপাঠী নামের এক ধর্মগুরুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) উত্তরপ্রদেশের চিলকানায় এ ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের চিলকানায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে এক নাবালিকাকে যৌন হেনস্থা করেছে তারা। তারপর পুলিশ হুঁশিয়ারি দিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে তারা নিজে থেকে ধরা না দিলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হবে। শুক্রবার মধ্যপ্রদেশ পুলিশ ধর্ষণে অভিযুক্তের বসত ভিটে বুলডোজার দিয়ে ভেঙে দেয়।

মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ধর্মগুরু মোহন্ত সীতারাম ওরফে সমর্থ ত্রিপাঠীকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৮ মার্চ রেওয়া সার্কিট হাউসে একটি অনুষ্ঠানে যান সীতারাম। সেখানে সঙ্গীদের সঙ্গে মদের আসর বসান। তারপর সাতনা থেকে আনা এক নাবালিকাকে জোর করে তার ঘরে এনে তাকেও মদ্যপান করানো হয়। পরে নাবালিকাকে যৌন হেনস্থা করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে ধর্মগুরুকে গত ৩০ মার্চ গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সার্কিট হাউসের যে ঘরে সীতারাম ছিলেন, ওই ঘরটি ‘বুক’ হয়েছিল বিনোদ পাণ্ডে নামে এক ব্যক্তির নামে। বৃহস্পতিবার তার বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ