spot_img
spot_img

ইউক্রেন সংকটের জন্য আমেরিকাকে উসকানিদাতা বলল চীন

ইউক্রেনের বর্তমান সংকটের জন্য আমেরিকাকে উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করেছে চীন। এছাড়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সাথে সাথে ন্যাটোকে ভেঙে দেওয়া উচিত ছিল বলেও মনে করে বেইজিং।

শুক্রবার (১ এপ্রিল) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন বলেন আল জাজিরার লাইভ প্রতিবেদনে প্রকাশ করা হয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকাকে ‘ইউক্রেন সংকটের অপরাধী এবং প্রধান উসকানিদাতা’ উল্লেখ করে বলেন, দেশটি ১৯৯৯ সালের পর থেকে গত দুই দশকে পাঁচ দফায় ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোকে সম্প্রসারণ করায় নেতৃত্ব দিয়েছে। ন্যাটো সদস্য দেশের সংখ্যা ১৬ থেকে বেড়ে ৩০ হয়েছে। তারা পূর্ব দিকে প্রায় ১০০০ কিলোমিটার অঞ্চলে নিজেদের সম্প্রসারিত করেছে। যা রাশিয়া সীমান্তের একদম কাছাকাছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ