spot_img

ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন: ওবায়দুল কাদের

আগামী ডিসেম্বরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেস দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল।

শনিবার (২ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এসময় তিনি জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ ঘোষণার নির্দেশ দেন।

ডায়রিয়া পরিস্থিতির চলমান অবনতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু ডায়রিয়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ডায়রিয়ার সাথে বমি হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। মার্চ-এপ্রিলে ডায়রিয়ার রোগী স্বাভাবিকভাবে বাড়ে। তবে করোনার কারণে গত দুই বছর রোগীর চাপ অনেক কম ছিল। এখন করোনা কমে যাওয়া ডায়রিয়ার রোগী বাড়ছে। ভয় পাওয়ার কিছু নেই। আর এ পরিস্থিতি অস্বাভাবিক না।

তিনি বলেন, বিএনপি কী চায় তা তারা নিজেরাই জানে না। গত বারো বছরে কোনো লাভ হয়নি। আগামী এক বছরেও কোনো লাভ হওয়ার সম্ভবনা নেই। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে, কারও জন্য অপেক্ষা করবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ