বাংলাদেশ ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনসহ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, ঢাকা থেকে দোহায় পৌঁছে আজ সেখানেই অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী। রোববার তিনি দোহা থেকে ওয়াশিংটন যাবেন। পর দিন সোমবার যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) পরিচালক সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন ডিপার্টমেন্ট অব স্টেটে বৈঠকে বসবেন ড. মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।










